মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফর উপলক্ষে আজ বুধবার (১৭ জুন ২০২৬) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।