তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালি
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চীন ও মালয়েশিয়ার সফল সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আনন্দ র্যালি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়ে আনন্দ র্যালি বের করেন। র্যালিটি নয়াপল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের বিদেশ সফর বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর সফলতা কামনা করেন।
র্যালিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।