1. admin@trustnewsbd24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা থানায় মামলা দিতে গেলে পাল্টা মামলা দেওয়ার হুমকি। ড্রাইভারের স্ত্রীকে নিয়ে উধাও অ্যাকাউন্টস কর্মকর্তা—৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা -VARDS” জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান উদ্বোধনের আগেই আখাউড়ার নতুন সেতুতে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের মৃত্যু

নবাবগঞ্জে পূর্ব শত্রুতা জেরে হামলা আহতের অভিযোগের ভিত্তিতে ১১ জনের নামে মামলা

ট্রাস্ট নিউজ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২২ বার পঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী বারিকুজ্জামান (৪৬) অভিযোগ করেন, গত ৮ মার্চ ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে তিনি ও তাঁর দুই ভাই বাড়িতে ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্তরা তাদের গতিরোধ করেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলায় বাদীর ভাই রাব্বি (২৭), বাবু (৩১) ও ভাতিজা ইমন (২৮) গুরুতর আহত হন। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও দাবি করা হয়েছে।
আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ট্রাস্ট নিউজ বিডি
Theme Customized BY LatestNews