1. admin@trustnewsbd24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা থানায় মামলা দিতে গেলে পাল্টা মামলা দেওয়ার হুমকি। ড্রাইভারের স্ত্রীকে নিয়ে উধাও অ্যাকাউন্টস কর্মকর্তা—৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা -VARDS” জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান উদ্বোধনের আগেই আখাউড়ার নতুন সেতুতে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের মৃত্যু

কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

ট্রাস্ট নিউজ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার ২ নম্বর গলিতে সাংবাদিক পরিচয়দানকারী সাহাদাত হোসেন স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হুমকি, মারধরের চেষ্টা ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী হানিফ অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে সাহাদাত হোসেন স্বপন ওই এলাকায় বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছে। তার দাবি, ইতোমধ্যে এলাকার অন্তত পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

হানিফের অভিযোগ, তার কাছেও ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তাকে মারধরের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার জমি দখলের চেষ্টা চলছে বলেও দাবি করেন হানিফ।

তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির পাশে থাকা প্রায় দেড় ফুট জায়গা সাহাদাত হোসেন স্বপন নিজের বলে দাবি করছেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। হানিফের দাবি, স্বপন নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তাকে এলাকায় বসবাস করতে হলে তার কথা মেনে চলার জন্য চাপ দেন। অন্যথায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

হানিফ আরও দাবি করেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সামনের দিকে যে পরিমাণ জায়গা বা রাস্তা রাখার কথা, তা রাখা হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিক জাতির বিবেক। একজন সাংবাদিকের আচরণ যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা চাই।”

এদিকে হানিফের আরও অভিযোগ, থানায় মামলা করতে গেলে তার স্ত্রীকে লাথি মারা হয় এবং তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে সাহাদাত হোসেন স্বপনের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযোগগুলো সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ট্রাস্ট নিউজ বিডি
Theme Customized BY LatestNews