
নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায় মরা নদীর ওপর নির্মিত রাজেন্দ্রপুর-আদমপুর সংযোগ সেতুতে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই নতুন সেতুতে এ ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সেতুটি উদ্বোধনের আগেই যদি এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে এটি দিয়ে চলাচল কতটা নিরাপদ হবে, তা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতুটি পরিদর্শন করে ফাটলের প্রকৃত কারণ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।