1. admin@trustnewsbd24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা থানায় মামলা দিতে গেলে পাল্টা মামলা দেওয়ার হুমকি। ড্রাইভারের স্ত্রীকে নিয়ে উধাও অ্যাকাউন্টস কর্মকর্তা—৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা -VARDS” জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান উদ্বোধনের আগেই আখাউড়ার নতুন সেতুতে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের মৃত্যু

বিজয়নগরে হাফেজ শরীফের ৪৯০ টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ট্রাস্ট নিউজ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া পূর্বপাড়ায় রাতের আঁধারে এক প্রতিবন্ধী ব্যক্তির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। জীবিকার একমাত্র অবলম্বন হয়ে ওঠা বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া।
ভুক্তভোগী জানান, দীর্ঘদিনের পরিশ্রমে তিনি প্রায় ৪৯০টি কলাগাছের একটি বাগান গড়ে তুলেছিলেন। এসব গাছ থেকে উৎপাদিত কলা বিক্রি করেই পরিবার চালানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা তার বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একে একে সব কলাগাছ কেটে ফেলে।
সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে তিনি হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, একজন প্রতিবন্ধী মানুষের জীবিকার একমাত্র অবলম্বন ধ্বংস করা অমানবিক কাজ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ট্রাস্ট নিউজ বিডি
Theme Customized BY LatestNews