1. admin@trustnewsbd24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা থানায় মামলা দিতে গেলে পাল্টা মামলা দেওয়ার হুমকি। ড্রাইভারের স্ত্রীকে নিয়ে উধাও অ্যাকাউন্টস কর্মকর্তা—৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা -VARDS” জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান উদ্বোধনের আগেই আখাউড়ার নতুন সেতুতে ফাটল, এলাকাবাসীর ক্ষোভ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের মৃত্যু

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল,অধ্যক্ষকে শোকজ

ট্রাস্ট নিউজ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পঠিত

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল,অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, “ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে তদন্ত করেছি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড সবসময় পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে। এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের।”
এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত ১০০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
একই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা বোর্ড তাৎক্ষণিকভাবে তদন্তে নামে এবং দায় নিরূপণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ট্রাস্ট নিউজ বিডি
Theme Customized BY LatestNews