1. admin@trustnewsbd24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাজিরায় গ্যাস সিলিন্ডারের দামে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা প্রশাসন ও VARDS-এর যৌথ উদ্যোগে ৮ মাস পর নাবালিকা উদ্ধার নিয়ামতপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন হ্যালো ডিসি” অ্যাপের মাধ্যমে জনসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন-ডিসি ফরিদা খানম তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা থানায় মামলা দিতে গেলে পাল্টা মামলা দেওয়ার হুমকি। ড্রাইভারের স্ত্রীকে নিয়ে উধাও অ্যাকাউন্টস কর্মকর্তা—৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা -VARDS” জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ: পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান

জাজিরায় গ্যাস সিলিন্ডারের দামে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রাস্ট নিউজ বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

উপজেলা প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬-অক্টোবর) জাজিরা পৌরসভার টিএনটি মোড়ের মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ক্যাশ মেমো সংরক্ষণ না করায় ১ হাজার টাকা এবং কাজীর হাট বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ ও জাজিরা থানা পুলিশ অংশ নেয়।

এসময় কাজীর হাটের দুটি আইসক্রিম কারখানা ও একটি সরিষার মিলে অভিযান চালানো হলেও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযান শেষে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্যাস ডিলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ব্যবসায়ীদের সমস্যা ও সিন্ডিকেটের অভিযোগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য তাদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ট্রাস্ট নিউজ বিডি
Theme Customized BY LatestNews